ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার

এমপি সৎ থাকলে, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘এমপি চুরি করলে ঠিকাদার তো করবেই। এমপি যদি সৎ হন তবে কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করার।’ সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এদিকে সরকারি বিভিন্ন উন্নয়ন কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুশকিল হচ্ছে এমপি রাখে ৫০ ভাগ। এমপির সহযোগীরা রাখে আরও ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের পাঁচ ভাগ কাজ করে, বাকি পকেটে রাখে। এমপি চুরি করলে তো ঠিকাদার করবেই।’

নির্বাচনে পাস করলে নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি চিকিৎসা নিয়ে দেখবো কোন ডাক্তার উপস্থিত থাকে না। ওষুধ কেমনে পাওয়া যায় না।’ রুমিন ফারহানা বলেন, ‘আমার বাবা নাই, ভাই-বোন নাই। আত্মীয়-স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দিবে না। আপনারা আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।’

সবাইকে পরিবারের সদস্য হিসেবে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময়কালে রুমিন ফারহানার হাতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রয়োজনীয় উন্নয়ন কাজের তালিকা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে এমপি নির্বাচিত করলে উন্নয়ন কাজগুলো করে যাবো। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসবো না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ

এমপি সৎ থাকলে, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬