ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

এবার টেলিকম ও আইসিটি খাতের গ্রাহকদের কাঁধ থেকে বিদ্যমান উচ্চ করের বোঝা নামাতে অচিরেই পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপীব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। 

তিনি বলেন, দেশের টেলিকম ও আইসিটি খাতে বিদ্যমান উচ্চ করহার কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এই খাতে বিভিন্ন স্তরে করহার ৩৮ শতাংশ পর্যন্ত, যা বিশ্বে অন্যতম বেশি। একইসঙ্গে দেশের ট্যাক্সটুজিডিপি অনুপাতও কম। তাই উভয় দিক বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে কাজ চলছে।

উপদেষ্টা বলেন, টেলিকম খাতে করের চাপের প্রভাব সরাসরি গ্রাহকের ওপর পড়ে। একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে প্রকৃতপক্ষে তিনি মাত্র ৬২ টাকার সেবা পান, বাকি ৩৮ টাকা কর হিসেবে চলে যায়। এই চাপ কমিয়ে গ্রাহককে আরও সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

রেহান আসিফ আসাদ আরও বলেন, দেশে টেলিকম অবকাঠামোতে একাধিক ব্যাকবোন বিদ্যমান। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থা আলাদা আলাদা নেটওয়ার্ক পরিচালনা করছে। এ পরিস্থিতিতে একটি সমন্বিতন্যাশনাল ফাইবার ব্যাকবোনগড়ে তোলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে, যাতে সব অপারেটর সমান সুবিধা পেতে পারে এবং সেবার মান ও খরচ উভয়ই উন্নত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার

আপডেট সময় ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬