ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

লন্ডনে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, হৃদযন্ত্রে স্টেন্ট প্রতিস্থাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রের একটি ধমনীতে গুরুতর ব্লক শনাক্ত হয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে জরুরিভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং ধমনীতে একটি স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার রাতে বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে জানানো হয়, ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনীতে গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়লে সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টি করা হয়।

চিকিৎসা শেষে রাষ্ট্রপতিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে সন্তোষজনক বলে জানিয়েছেন। দ্রুত সুস্থতার জন্য রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর থেকে নিয়মিত ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায়

লন্ডনে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, হৃদযন্ত্রে স্টেন্ট প্রতিস্থাপন

আপডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬