ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

“বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “বাংলার আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়ে আসে জিয়া পরিবার।” শুক্রবার (১৩ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

নাছির তার পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, “জিয়া পরিবার এই দেশের সম্ভাবনা ও সংকটে হাজির হয় আলোক হাতে অন্ধকার তাড়াতে। গণতন্ত্রের পথে যখন মেঘের ছায়া পড়ে, তখন জিয়া পরিবারই বৃষ্টি হয়ে আসে সব কালোমেঘ সরিয়ে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। সেই চেতনায় ড. ইউনূস ও তারেক রহমান দেশের আগামীর সম্ভাবনা চিহ্নিত করতে মিলিত হয়েছেন। তাদের আলোচনায় যে সভ্য ও গণতান্ত্রিক সংস্কৃতির উন্মোচন হয়েছে, তা এক নতুন দিগন্ত।”

পোস্টে তিনি দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকাও স্মরণ করে বলেন, “খালেদা জিয়া গ্রামীণ ব্যাংকের বিকাশে সহায়তা করেছেন এবং ড. ইউনূসের নোবেল পুরস্কার অর্জনে কূটনৈতিকভাবে অবদান রেখেছেন।”

ছাত্রদল সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, “ড. ইউনূস ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য ভবিষ্যতের বাংলাদেশের জন্য আশার আলো হয়ে থাকবে। শহীদ জিয়ার উত্তরাধিকারেই নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মিত হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

“বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য

আপডেট সময় ০৮:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫