ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

“নির্বাচনের ঘোষিত সময় নিয়ে জামায়াতের আপত্তি নেই”— জানালেন এটিএম আজহারুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপত্তি নেই জামায়াতে ইসলামীর। দলটির নির্বাহী পরিষদের সদস্য ও মানবতাবিরোধী অপরাধ থেকে সদ্য খালাসপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলাম এ কথা জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের কথা আমরাই বলেছিলাম। এটি একটি যৌক্তিক সময়সীমা। সরকার ঘোষিত সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।”

তিনি আরও বলেন, “বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেজন্যই সব দল ঐক্যমতে পৌঁছেছে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে আগের মতো সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

“নির্বাচনের ঘোষিত সময় নিয়ে জামায়াতের আপত্তি নেই”— জানালেন এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫