ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির

“কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৯৬৩ বার পড়া হয়েছে

গৃহস্থালি খাতে গ্যাস সংযোগ চূড়ান্তভাবে বন্ধ রাখার অবস্থান জানিয়ে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতেই গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।”

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শিল্প কারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। সেখানে গৃহস্থালি খাতে গ্যাস দেওয়া হবে—এটা চরম অপচয়। কাজেই নতুন করে আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া হবে না।” তবে তিনি জানান, যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, “প্রতিবছর গ্যাসের উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট হারে কমছে। একইসঙ্গে বাড়ছে এলএনজি আমদানির পরিমাণ। সরকার গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে।”

উল্লেখ্য, সিলেট-১০ ও কৈলাশটিলা-৭ নম্বর কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বলে জানান উপদেষ্টা।

এই সফরে ফাওজুল কবির খানের সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, বাপেক্স/এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি সকাল সাড়ে ৯টায় কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ, বাপেক্সের রিগ বিজয়-১২, ১ নম্বর কূপের ওয়ার্কওভার এলাকা ও এমএসটি প্লান্ট পরিদর্শন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

“কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

আপডেট সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫