ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারের টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক নুর আহমদ নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

এদিকে উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে খবর পেয়ে টহল জোরদার করা হয়। কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে ইয়াবা রয়েছে।

তিনি আরও বলেন, পরে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মামলা করে আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, পায়ুপথে ইয়াবাসহ আটকের পর সমালোচনার মুখে নুর আহমদকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১১:০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫