ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়নদের হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে দাপুটে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৫৬ রানের জয় তুলে নিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে হ্যারি ব্রুকের দল। আর এতেই এমন সুখবর পেয়েছে ইংলিশরা।

র‍্যাঙ্কিংয়ে দুই দলের রেটিং সমান ২৬৮। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে দাপুটে জয়ই তাদের এই সাফল্য এনে দিয়েছে।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর বাকি চার ম্যাচেই ভারতের ওপর আধিপত্য দেখায় ইংল্যান্ড। শেষ ম্যাচে ৫৬ রানের জয় দিয়ে সিরিজ ৪-০ ব্যবধানে নিজেদের করে নেয় তারা। এর আগে তিন ম্যাচে যথাক্রমে ৪ উইকেট, ৯ উইকেট ও ১২৫ রানের ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড।

এর আগে আয়ারল্যান্ড সফরেও স্বস্তিতে ছিল না ভারত। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের কাছে আরও চার ম্যাচে হারায় দীর্ঘদিনের শীর্ষস্থান হারাতে হয়েছে রোহিত শর্মাদের দলকে। প্রায় ১ হাজার ৬০৫ দিন ধরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে ছিল ভারত।

নতুন র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড ও ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং ২৬০। এরপর আছে নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪)।

বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। টাইগারদের রেটিং ২২৪। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে শ্রীলঙ্কা (২২১) ও আফগানিস্তান (২২০)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বচ্যাম্পিয়নদের হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

আপডেট সময় ১০:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬