ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল

সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সন্তান ও পরিবারের কথা চিন্তা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, “আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”

তিনি অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন। একাধিক পোস্টে তিনি লিখেছেন, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে, পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে।”

গত কয়েক মাস ধরে স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন বিতর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক পোস্টগুলো উদ্বেগের জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত সন্তানদের অনুরোধে জীবন শেষ না করার সিদ্ধান্ত নেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে

সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

আপডেট সময় ১২:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫