ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ধ্বংস হওয়া সড়ক এক সপ্তাহেই আবার নির্মাণ করল চীন আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

এবার চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার– এই নীতিতে বিএনপি চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গণ–সমাবেশে দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে এই গণ-সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন। এতে দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির প্রধান অতিথি ছিলেন। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। কারণ দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে। ইসলামের পক্ষের সবাই ওই বাক্সে ভোট দেবে।’

গণ-সমাবেশে ফয়জুল করীম বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, ‘বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা সিলেটে শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেনতেন নির্বাচন চাচ্ছে। তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার– এই নীতি নিয়ে চলছে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধিদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। এতে আরও বক্তব্য দেন– ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আজিজুর রহমান জার্মানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার: ফয়জুল করীম

আপডেট সময় ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫