ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু

  • ভূমি জাহান
  • আপডেট সময় ১০:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয় থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন করে যেসব জেলায় এই ব্যবস্থা চালু হচ্ছে—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

আইন মন্ত্রণালয় বলছে, প্রচলিত পদ্ধতিতে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। তবে ‘ই-বেইল বন্ড’ চালুর ফলে পুরো প্রক্রিয়া এখন মাত্র তিনটি প্রধান ধাপেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

এর ফলে জামিন কার্যক্রমে সময় ও অর্থের সাশ্রয় হবে। একই সঙ্গে বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের ভোগান্তি কমার পাশাপাশি বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতাও কমবে বলে আশা করছে সরকার।

২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে প্রথম ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু হয়। এরপর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের জানুয়ারিতে আটটি এবং তৃতীয় ধাপে আরও সাতটি জেলায় এ ব্যবস্থা চালু করা হয়।

নতুন ১২ জেলা যুক্ত হলে দেশের মোট ৪৪টি জেলায় চালু হবে ডিজিটাল এই জামিননামা ব্যবস্থা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু

আপডেট সময় ১০:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬