ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের ইয়েমেনে তীব্র লড়াই, ৮০ হুথি যোদ্ধা নিহত জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম জামায়াত আ.লীগের পথ ধরে হাঁটছে: রাশেদ খাঁন বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো জ্বালানি তেলের দাম বাংলাদেশে কম: রিজভী

তারেক রহমানের সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

  • ভূমি জাহান
  • আপডেট সময় ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বিনিয়োগের সুযোগ, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠকের তথ্য ও ছবি ‘BNP Media Cell’-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই বৈঠকের বিষয়টি জানা গেছে।

তবে বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড

তারেক রহমানের সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

আপডেট সময় ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬