ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ মার্কিন ক্ষেপ/ণাস্ত্র পেলেই রাশিয়ায় হা’ম’লা চালাবেন জেলেনস্কি নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় পড়লেন পুকুরে, নারীর করুণ মৃত্যু এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প নতুন প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্ম—এক প্ল্যাটফর্মেই Connect, Fun, Earn, Enjoy ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প আদালতে হাজির হয়ে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

জরুরী বৈঠকে বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। দলের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হচ্ছে।

দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির প্রস্তুতিতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন মির্জা ফখরুল।

দলীয় সূত্রগুলো বলছে, বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসীর উদ্দীন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়েও দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ

জরুরী বৈঠকে বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি

আপডেট সময় ১১:৪০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬