ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প ছোট ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

DinajpurTV Bangladesh News

দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতা ও উদ্বেগের কথা তুলে ধরেন এই অভিনেতা।

ওমর সানী বলেন, দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াতের কারণে তিনি বিদ্যুৎ সংকটের বাস্তব চিত্র দেখেছেন। বিশেষ করে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার কথা উল্লেখ করেন তিনি।

সাভার ও মানিকগঞ্জের পরিস্থিতি সরাসরি প্রত্যক্ষ করার কথা জানিয়ে ওমর সানী বলেন, এসব এলাকার বিদ্যুৎ সংকটের চিত্র অত্যন্ত খারাপ। দেশের অন্যান্য এলাকার পরিস্থিতিও এর চেয়ে খুব একটা আলাদা নয় বলে মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অজুহাত বা সাফাই না দিয়ে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিজের অবস্থানের প্রসঙ্গ তুলে ওমর সানী বলেন, তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন বলে বিদ্যুৎ সংকটের প্রকৃত ভোগান্তি হয়তো সবসময় অনুভব করতে পারেন না। তবে ঢাকার বাইরে বের হলে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টভাবে বোঝা যায়।

তার ভাষ্য, বিদ্যুৎ সংকটের কারণে দেশের মানুষ চরম অশান্তি ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ওমর সানী বলেন, দেশের বিদ্যুৎ সংকট কাটাতে এখন সবাই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তিনি দ্রুত এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অভিনেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন

কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

আপডেট সময় ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬