ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলি: ছাত্র জনতার মহাসড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহার এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছেন ছাত্র জনতা। সেখানে উপস্থিত হয়ে ইউএনও কাউছার হামিদ উপস্থিত জনতাদের সড়ক ছেড়ে দেওয়া অনুরোধ জানান।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাস মোড়ে, থানা সংলগ্ন ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছেন লাকসাম সাধারণ ছাত্র জনতার ও বিভিন্ন সামাজিক সংগঠন।

ঘটনাস্থলে ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা উপস্থিত হয়ে ছাত্রদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এ সময় ইউএনও কাউছার হামিদ কান্নায় ভেঙে পড়ে আন্দোলকারীদের জড়িয়ে ধরে বলেন, আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। এখানকার মানুষের আন্তরিকতা আমার সারাজীবন মনে থাকবে। উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক।

তিনি বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। লাকসামের মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব না।

দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক লাকসামের অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকাসহ কুমিল্লা ও নোয়াখালী থেকে ছেড়ে আসা শত শত গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বদলি আদেশ প্রত্যাহার না হলে সড়ক থেকে সরবেন না ও প্রতিবাদ সভা চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সন্ধ্যায় ৬টায় সময় ট্রাফিক বুথের সামনে ও বাইপাস মোড়ে সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, সরকারি আদেশে সব কর্মকর্তা কর্মচারী বদলি হবে। অনেকবার চেষ্টা করেছি ছাত্রদের বোঝাতে, তারা শোনেনি। সেনাবাহিনী আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বদলির আদেশ ও কর্মস্থল থেকে অবমুক্তির আদেশ পাওয়ায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ নতুন কর্মস্থল বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের প্রস্তুতি নিয়েছেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলি: ছাত্র জনতার মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:২৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫