ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে” “ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা

আ. লীগের দোসরা কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

এবার লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। বিষয়টি নিয়ে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের স্বরুপে ফেরা এবং ভবিষ্যতে এর খেসারতও চরমভাবে দিতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন।

রাশেদ খান লেখেন, ‘লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসরা যে কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম। আগামীকাল আপনি কিংবা আমি। ’

পাশাপাশি তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর পরই গণঅধিকার পরিষদ নেতা শঙ্কা প্রকাশ করে লেখেন, ‘অবস্থা দেখে যা মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরুপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগকে ফেরার সুযোগ আমি কিংবা আপনি বা আমরা করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারতও আমাদের চরমভাবে দিতে হবে’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক

আ. লীগের দোসরা কতবড় ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন: রাশেদ খান

আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫