দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণের পর টানা প্রায় ৪০ ঘণ্টা গণনা শেষে শনিবার বিকেল ৫টার পর থেকে একে একে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এবারের নির্বাচনে ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। প্রায় ৬৭-৬৮ শতাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ৬ জন।

হলভিত্তিক ফলাফল

শহীদ রফিক-জব্বার হল: ভিপি মেহেদি হাসান, জিএস শরিফুল ইসলাম, এজিএস আরিফুল ইসলাম।

২১ নং (ছাত্র) হল: ভিপি ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী, এজিএস তুষার আহমেদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ, এজিএস সামিন ইয়াসির।

আ ফ ম কামাল উদ্দিন হল: ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার, এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম, এজিএস আরাফাত হোসেন।

মওলানা ভাসানী হল: ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার, এজিএস রাকিব হাসান।

শহীদ সালাম-বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।

আলবেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান।

নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস শূন্য।

১০ নং (ছাত্র) হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, এজিএস নাদিম মাহমুদ।

১৫ নং (ছাত্রী) হল: ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা, এজিএস শাহানা আক্তার।

প্রতিদ্বন্দ্বী প্যানেলসমূহ

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আটটি প্যানেল।

শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ : প্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। ভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস পদে ফেরদৌস আল হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এই প্যানেলে ছয়জন নারী প্রার্থীসহ এক দম্পতি ও জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরাও ছিলেন।

বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ : ২৩ সদস্যের প্যানেলে ভিপি আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস আবু তৌহিদ মো. সিয়াম।

ছাত্রদল সমর্থিত প্যানেল : ভিপি শেখ সাদী হাসান, জিএস পদে একমাত্র নারী প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস (পুরুষ) মো. সাজ্জাদুল ইসলাম, এজিএস (নারী) আঞ্জুমান আরা ইকরা।

বামপন্থী জোটের তিনটি প্যানেল :

‘সম্প্রীতির ঐক্য’ (ভিপি ছাড়া, ১১ জন নারী প্রার্থীসহ বহুধর্মী প্রতিনিধিত্ব)।

‘সংশপ্তক পর্ষদ’ (ভিপিহীন ৫ সদস্যের আংশিক প্যানেল, জিএস পদে জাহিদুল ইসলাম ইমন)।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) ৩ সদস্যের আংশিক প্যানেল।

স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ : ভিপি পদে মো. মাহফুজুল ইসলাম মেঘ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম।