ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে গঙ্গা চুক্তির ত্রুটি ও শেখ হাসিনার রহস্যময় নিরবতা ৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: পরিকল্পনা উপদেষ্টা সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে সরকার: নেজামে ইসলাম জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই: আইনমন্ত্রী

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর গুলশান এলাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে দলের গুলশান অঞ্চলের উদ্যোগে রাজধানীর নতুন বাজারে ভাটারা থানার সামনে থেকে এই মিছিল বের হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত বলেন, আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, যে ফ্যাসিস্টরা আমাদের শত শত মায়ের কোল খালি করেছে, যারা এ দেশে আয়নাঘর সৃষ্টি করেছে, যারা কোটি কোটি টাকা পাচার ও গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই এ বাংলাদেশে হতে পারে না। স্থানীয়ট্যুর খুঁজুন

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এত গুরুত্বপূর্ণ এলাকা—যেখানে গোয়েন্দা সংস্থাগুলোর টহল থাকে, সেখানে ওই ফ্যাসিবাদীরা মিছিল করার সাহস পায় কোথা থেকে? বিক্ষুব্ধ মিছিলকারীরা বলেছেন—ফ্যাসিবাদীরা মিছিল করে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? আমরা বলতে চাই—কুসুম কুসুম প্রেম ছাড়ুন। আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম-কুসুম প্রেমের খেলা খেলছেন, সেখান থেকে অবশ্যই আপনাদের ফিরে আসতে হবে। ফ্যাসিবাদীদের প্রত্যেকটি মিছিলের কারণ এ সরকারকে জানাতে হবে। ডিজিটালম্যাপ দেখুন

ইয়াছিন আরাফাত বলেন, আমার মায়ের আর্তনাদ এখনো থামেনি, পঙ্গুত্ববরণকারীদের ব্যথা এখনো কমেনি, তার মধ্যে ফ্যাসিবাদীরা আস্ফালন-দুঃসাহস দেখাচ্ছে, আমরা সরকারের কাছে তার সুস্পষ্ট জবাব চাই। আমরা স্পষ্ট বলতে চাই, এ সরকারের ফ্যাসিবাদীদের বিচারে শিথিলতার কারণেই তারা দুঃসাহস দেখাচ্ছে। ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছে। তাদের ৬ দফার দ্বিতীয় দফা দাবি ছিল—অবিলম্বে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর পুলিশ বাহিনী জামায়াত-শিবির নেতাকর্মীদের মিছিল না করলেও ঘর থেকে ধরে নিয়ে এসেছে। আমরা কোথাও নাশতা করার জন্য বসলেও নাশকতার গন্ধ পাওয়া যেত। অথচ আজকে ফ্যাসিবাদীরা মিছিল করলেও তাদের খবর কেন পান না, জাতি তা জানতে চায়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে বিএনপির এ ধরনের অপকর্ম আমরা সহ্য করব না। অবশ্যই এই ফ্যাসিবাদীদের চিহ্নিত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। সরকার বিচার নিয়ে টালবাহানা করলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সংবাদবিশ্লেষণ

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির রেজাউল করিম প্রমুখ। উপস্থিত ছিলেন গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

আপডেট সময় ১২:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬