ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’ ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে গঙ্গা চুক্তির ত্রুটি ও শেখ হাসিনার রহস্যময় নিরবতা ৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: পরিকল্পনা উপদেষ্টা সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে ‘জুয়া’ ছাড়ার প্রতিজ্ঞা প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম: এজিএস ভুল অগ্রাধিকারের পথে হাঁটছে সরকার: নেজামে ইসলাম জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নাটোরে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনের যেকোনো সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোটরসাইকেল নিয়ে মিছিলটি বের করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল নেতাকর্মী মহাসড়কের ওপর দিয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা, ভয় নাই রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। সামনের মোটরসাইকেলের পেছনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে স্লোগান ধরিয়ে দিচ্ছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত। তার পাশের মোটরসাইকেলে এক যুবক শেখ হাসিনার ছবি হাতে ধরে আছেন। ছাত্রলীগ নেতা শান্তর পরিচয় ও পদবি নিশ্চিত করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম খান বলেন, ‌‘নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রার কোনও তথ্য আমার কাছে নেই। খবর পাইনি আমরা। তবে মিছিলের ভিডিও ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’

আপডেট সময় ০১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬