ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে আনার ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়েও লিটারে ৭০ টাকা লোকসান: রিজভী ‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি ‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’ হঠাৎ কেন সপরিবারে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতির দাবি জুলাই যোদ্ধা সংসদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

২৪-এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহতদের ‘বীর’ হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠন। আজ সোমবার সকালে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে দুপুরে সচিবালয়ের সামনে এসে জড়ো হন সংগঠনটির সদস্যরা।

এ সময় জুলাইয়ে আহত ও নিহত পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা দেওয়াসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। জুলাই যোদ্ধা দাবি করা রাজশাহী বিভাগ থেকে আসা আদিবা ইসলাম স্মৃতি জানান, জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে।

দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

রংপুর থেকে আসা আব্দুল হাকিম হাবিব বলেন, অবিলম্বে সরকারকে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজন করে সংবিধানে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণে প্রতিবছর ‘জুলাই গণতন্ত্র দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালন করা, জুলাই স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ ও শিক্ষা পাঠ্যক্রমে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ অন্তর্ভুক্ত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে অংশগ্রহণ করেন রংপুর থেকে আসা আব্দুল হাকিম হাবিব, লক্ষ্মীপুর থেকে মো. রাহিম, চট্টগ্রাম থেকে মো. বসির, রাজশাহী বিভাগ থেকে আসা আদিবা ইসলাম স্মৃতি, কুমিল্লা থেকে তানভীরুল ইসলাম ও বরিশাল থেকে আসা মো. শওকত হোসেন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতির দাবি জুলাই যোদ্ধা সংসদের

আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫