ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম

জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি, রংপুরে জামায়াত ও বরিশালে আওয়ামী লীগ প্রাধান্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৯৪৮ বার পড়া হয়েছে

বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ অনুযায়ী, দেশের ছয়টি বিভাগে ভোটারদের পছন্দে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে জামায়াত ও বরিশাল বিভাগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্যানেল হিসেবে অংশ নেন ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি এনালিস্ট ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকের মোকতাদির রশিদ এবং গবেষণা সংস্থা ব্রেইনের ড. শফিকুর রহমান।

জরিপের ফলাফলে দেখা যায়:

  • ময়মনসিংহ: বিএনপি ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩%, এনসিপি ৪.৭%
  • সিলেট: বিএনপি ৪৪.৭%, জামায়াত ২৯.৬%, আওয়ামী লীগ ১৪%
  • রাজশাহী: বিএনপি ৪৪.৪%, জামায়াত ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২%
  • খুলনা: বিএনপি ৪৩.৩%, জামায়াত ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩%
  • ঢাকা: বিএনপি ৪০.৮%, আওয়ামী লীগ ২৫.৮%, জামায়াত ২৪.৩%
  • চট্টগ্রাম: বিএনপি ৪১.৯%, জামায়াত ২৭.৬%, আওয়ামী লীগ ১৭.১%
  • রংপুর: জামায়াত ৪৩.৪%, বিএনপি ৩৬.৭%, আওয়ামী লীগ ১২.৫%
  • বরিশাল: আওয়ামী লীগ ৩১.৯%, জামায়াত ২৯.১%, বিএনপি ২৮.৭%

সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।

জরিপে দেশের ৬৪ জেলা থেকে মোট ১০,৪১৩ জন নাগরিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীর মধ্যে ৬৯.৫% গ্রামীণ, ৩০.৫% শহুরে; পুরুষ ৫৪.২%, নারী ৪৫.৪%, তৃতীয় লিঙ্গ ০.৪%। বয়সভিত্তিক অংশগ্রহণ: জেন জি (১৮–২৮) ৩৭.৬%, মিলেনিয়াল (২৯–৪৪) ৩৩.৪%, জেন এক্স (৪৫–৬০) ১৯.৮%, ৬০ বছরের ঊর্ধ্বে ১.৩%।

বিভাগভিত্তিক অংশগ্রহণ: ঢাকা ২৫.৬%, চট্টগ্রাম ২০%, রাজশাহী ১৫%, খুলনা ১১.২%, রংপুর ১১%, ময়মনসিংহ ৯.৫%, বরিশাল ৬.২%, সিলেট ৫.৩%।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি, রংপুরে জামায়াত ও বরিশালে আওয়ামী লীগ প্রাধান্য

আপডেট সময় ১০:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫