রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিননাহার। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানিয়েছেন, নিহত তাওসিফের মা বর্তমানে চিকিৎসাধীন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























