ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

আমার বিশ্বাস, শেখ হাসিনা খালাস পাবেন’ — রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ নির্ধারণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন,

“আমার প্রত্যাশা, আমার মক্কেলরা খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। ট্রাইব্যুনালের সব বিচারককে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে মামলার সাক্ষ্য, জবানবন্দি ও জেরা শেষ করেছেন এবং রায়ের দিন ধার্য করেছেন।”

তিনি আরও বলেন,

“যেসব সাক্ষী জবানবন্দি দিয়েছেন, জেরা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে পেরেছি। দালিলিক সাক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছি। সব কিছু বিবেচনা করে আমি বিশ্বাস করি, আমার মক্কেলরা খালাস পাবেন।”

বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে আমির হোসেন বলেন,

“আমি কোনো অস্বস্তি দেখিনি, কেউ আমাকে বাধা দেয়নি। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ থেকে যথাযথ সহযোগিতা পেয়েছি। যে দলিল-দস্তাবেজ আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতেই আমি কাজ করেছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আমার বিশ্বাস, শেখ হাসিনা খালাস পাবেন’ — রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন

আপডেট সময় ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫