ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

“৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখিনি”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সকলের শাসন দেখেছি। কিন্তু ইসলামি নীতি-আদর্শ, যে নীতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শান্তির পথ দেখিয়েছেন, তা আজও আমরা বাস্তবে দেখতে পাইনি। তবে সেই নীতি-আদর্শের কিছু প্রতিফলন আমরা দেখেছিলাম ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর। তখন দেশের জান-মালের হেফাজতের জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন, কিন্তু এক শ্রেণির মানুষ নেমেছিল চাঁদাবাজি, দখল আর লুটপাটের জন্য। গত ৫৩ বছরে আমরা ক্ষমতালোভী দেখেছি, কিন্তু দেশপ্রেমিক দেখিনি।”

তিনি আজ (১৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ উপজেলা শাখা আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমেদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন, মাওলানা মোক্তার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, চাঁদপুর সদর যুব আন্দোলন নেতা মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলার সদস্য সচিব আলহাজ্ব মাইন উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম প্রধান ও জামায়াত নেতা আবু সাঈদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. আলামিন, পৌর যুব আন্দোলনের মো. সজীব প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নীরব।

সম্মেলনের শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকির হাতে ‘হাতপাখা’ প্রতীক তুলে দেন।

সম্মেলনে ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন, যা পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

“৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখিনি”

আপডেট সময় ০৭:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫