ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান: বিএনপির মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো জামায়াত

ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—এমন একটি সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখা। সম্প্রতি উপজেলা জামায়াতের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত সংবাদের দাবি অনুযায়ী যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তারা বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কোনো পর্যায়েরই সদস্য নন। সংবাদে ‘জয়েন্ট সেক্রেটারি’ পদবিধারী ব্যক্তির কথা বলা হলেও, উপজেলা জামায়াতে ইসলামীতে এমন কোনো পদ অতীতেও ছিল না এবং বর্তমানেও নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টুপি ও দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে জামায়াতের কর্মী বানিয়ে প্রচার করাটা বিশেষ মহলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। এটি জামায়াত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক ইসলামী রাজনৈতিক সংগঠন, যেখানে কোরআন ও সুন্নাহর নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয়।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই নীতি ও আদর্শে অবিচল থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান: বিএনপির মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো জামায়াত

আপডেট সময় ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫