ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে ফাহিম আল ট্রাস্ট। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে—বিশেষ করে সিঙ্গাপুরে—নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনায় ওসমান হাদির উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিও রাখা হচ্ছে।

এ বিষয়ে হাদির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে নেওয়ার মতো অবস্থা তৈরি হলে তারা বিষয়টি বিবেচনা করবেন।

ফাহিম আল চৌধুরী আরও বলেন, সব ধরনের অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতা থেকে ফাহিম আল ট্রাস্ট শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিতে প্রস্তুত থাকবে। তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করেন এবং হাদিকে দ্রুত আরোগ্য দান করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট

আপডেট সময় ১০:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫