ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিটিতে অভিযুক্ত শ্যুটারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে চা খেতে দেখা যাচ্ছে—এমন দাবি করা হলেও সাদিক কায়েম জানিয়েছেন, এটি এআই জেনারেটেড ভুয়া ছবি এবং আওয়ামী প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো অপতথ্য।

এই ছবি নিয়ে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ৪১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই-জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তাকে শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে জড়িয়ে অপতথ্য ছড়িয়েছেন, যা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়।

তিনি আরও বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনগণের সামনে যাচ্ছেন, তারা যদি সংকটের মুহূর্তে সত্য যাচাই না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তাহলে তাদের দেশ গঠনের সক্ষমতা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়।

সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেন, বিএনপির সমাবেশে রিজভীর বক্তব্যে ভুয়া ছবির ভিত্তিতে তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে—যেখানে দাবি করা হয়েছে তিনি শ্যুটারের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছিলেন—সে বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে দল হিসেবে বিএনপি ও ব্যক্তি রিজভীকে অপতথ্য ছড়ানোর দায় থেকে মুক্ত হতে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ১০:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫