ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরাতে হবে: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

এবার সরকার যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।

রাশেদ খান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। তার অংশ হিসেবেই ওসমান হাদীকে গুলি করা হয়েছে। এই দুর্বৃত্তরা তার সঙ্গে বন্ধু হিসেবে মিশেছে, তার অফিসে অনেকবার গিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ যে ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনার বিষয়ে আমি দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি, আমি বলেছি যদি আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনের মাঠে আমরা থাকতে পারবো না।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ওসমান হাদী যদি আমাদের মধ্যে ফিরে না আসে, তাহলে তার জবাবদিহিতা সরকারকে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সরকার যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চায়, তাহলে প্রথম কাজ হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। ওসমান হাদীর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর ওসমান হাদীর ওপর যারা গুলি করেছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরাতে হবে: রাশেদ খান

আপডেট সময় ০১:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫