ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম বাংলাদেশের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার তামিমকে ‘ভারতের দালাল’ বলা বিসিবি পরিচালককে ‘অসভ্য’ বললেন সুজন

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাদির চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখনো শঙ্কামুক্ত নন—এ তথ্য তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাদির শারীরিক অবস্থার তথ্য নিশ্চিত করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫