ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা দেশে ফিরলেন মির্জা আব্বাস সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশ নেবে বিএনপি: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

এবার ওসমান হাদির ওপর হামলার মত ঘটনা প্রতিরোধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই। এ বিষয়ে একমত বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের।

তিনি বলেন, ষড়ন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল-মত নির্বিশেষ সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বলেন, হাদির ওপর হামলা, বাংলাদেশের ওপরে হামলা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটতো না। নির্বাচনের আগে হামলা-বিশৃঙ্খলা করে ভোট বানচাল করা যাবে না, হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক সব দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন

ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশ নেবে বিএনপি: সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫