ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

যারা চাকরি করতে দেবিদ্বারে আসবেন তারা যেন ঘুষ ও অনিয়মের চিন্তা বাদ দেন: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীক) ১১৬টি কেন্দ্রের সবকটিতেই জয় পেয়েছেন। বিজয়ের পর তিনি দেবিদ্বারে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এ মুহূর্ত থেকে দেবিদ্বারে চাঁদার কবর ঘোষণা দিলাম। সরকারি অফিসআদালতে আর ঘুষদুর্নীতি চলবে না।

তিনি সরকারি কর্মকর্তাকর্মচারীদের উদ্দেশ্যে বলেন, যারা চাকরি করতে আসবেন তারা যেন ঘুষ ও অনিয়মের চিন্তা বাদ দেন। টেন্ডারবাজি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে, তাকে বেঁধে রাখবেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তার নাম বা ছবি ব্যবহার করে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিতে হবে। নিয়মের মধ্যে থাকলে পক্ষবিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, বলেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী, সিএনজি স্টেশন মালিক, হোটেল মালিক ও পেশাজীবীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, সরকারি ফি ছাড়া কোনো ধরনের চাঁদা দিতে হবে না। কেউ চাঁদা চাইলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, সরকারি বেতনভাতার বাইরে কোনো ধরনের অনিয়ম করা যাবে না। কোনো কর্মকর্তা ঘুষের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। মাদক ও টেন্ডার সিন্ডিকেটের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, এ মুহূর্ত থেকে মাদক ও টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত, তাদের দিন শেষ। গোমতী নদী থেকে সরকারি নিয়মের বাইরে মাটি কাটার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, অনিয়মে জড়িতরা যদি সংশোধন হয়ে সৎ পথে ফিরে আসতে চান, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিজয়ের পরই দেওয়া তার বক্তব্যে দেবিদ্বারেইনসাফের সমাজগড়ার অঙ্গীকার ব্যক্ত করেন হাসনাত আবদুল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

যারা চাকরি করতে দেবিদ্বারে আসবেন তারা যেন ঘুষ ও অনিয়মের চিন্তা বাদ দেন: হাসনাত

আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬