ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

নোংরা রাজনীতি বন্ধ করতে হবে: নেতাকর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছি বলে অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাববেন না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা জানি এই ধরনের নির্যাতনে পরিবারের ওপর কী প্রভাব পড়ে। সে কারণেই বলছিনতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি। তিনি আরো বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করিরাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেব আমাদের কলিজা বড়।

অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি। কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি, অনেকে অভিনন্দন জানাচ্ছেন। অনেক নতুন নতুন নাম দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বেঈমান বা মোনাফেক নয়। কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

নোংরা রাজনীতি বন্ধ করতে হবে: নেতাকর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী

আপডেট সময় ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬