ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনী পথে হাটবে বলেও জানিয়েছেন তিনি। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান।

এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থ সবার প্রথমে আসবে। সেই  অনুযায়ী ফরেন পলসি সাজাবে বিএনপি। শুধু ভারতের সাথে নয়, পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নও আসে। সেক্ষেত্রেও তিনি একই মত ব্যক্ত করেন।  চীনের সাথে সিল্ক রোড নিয়ে তারেক রহমান বলেন, আমরা দেখবো এটি আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন এবারের নির্বাচন কঠিন হবে। নির্বাচন কেমন হলো এবং বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে কী না এমন আরেকটি প্রশ্ন আসে। তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। আর এটি করে সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করাই ছিলো বিএনপির জন্য কঠিন কাজ।

যুবসমাজের সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা যেহেতু জনগণের ম্যান্ডেট পেয়েছি। আমরা যুবকদের শুনবো আমাদের সবার সাথে কথা বল কাজ করতে হবে। তবে শুধু যুবসমাজ নয়। আমাদের সমাজে বয়স্ক, নারী, প্রতিবন্ধীসহ আরও অনেক মানুষ রয়েছে। আমরা আমাদের প্রত্যেকের সমস্যা সমাধানে কাজ করবো।  সরকার গঠনের পর চ্যালেঞ্জগুলো নিয়েও আসে প্রশ্ন। তিনি বলেন, অর্থনীতি, আইনশৃঙ্খলা, সুশাসন নিশ্চিত করাই অনেক চ্যালেঞ্জগুলোর মধ্য প্রধান চ্যালেঞ্জ। ইশতেহারে গণতান্ত্রিক অর্থনীতির কথা উল্লেখ করেছে বিএনপি। সেভাবেই অর্থনীতিকে গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে: তারেক রহমান

আপডেট সময় ০৫:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬