ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

রেকর্ড ৬ কোটি রুপিতে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫৩৫৬ বার পড়া হয়েছে

চলতি আইপিএলের মাঝপথে দল পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি অংশে খেলবেন তিনি।৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার (১৪ মে) বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।

পোস্টে দিল্লি লিখেছেন, ‘দুই বছর মোস্তাফিজুর রহমান আবারও স্কোয়াডে ফিরেছেন’। মূলত, অজি ব্যাটার জ্যাক-ফ্রেসার ম্যাকগ্রাকের বদলে এই টাইগার বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ জন্য দিল্লিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। যা আইপিএল খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮টি ম্যাচে অংশ নিয়ে তিনি ৩৮টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ৭.৮৪। আইপিএলে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং ইনিংসের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে বোলিং করার জন্য পরিচিতি অর্জন করেছেন। সবশেষ আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৩২টি উইকেট নিয়েছেন, যা তাকে সাদা বলের ক্রিকেটে অন্যতম শীর্ষস্থানীয় বাঁহাতি পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের ঘরোয়া ও বৈশ্বিক বিভিন্ন টি-টোয়েন্টি লিগ মিলিয়ে তিনি ২৮১টি ম্যাচে ৩৫১টি উইকেট নিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

রেকর্ড ৬ কোটি রুপিতে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ 

আপডেট সময় ০৫:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫