ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

পিএসএলে সাকিবকে দলে নিলো লাহোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

এবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।

গত ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচেই তিনি ৩৫ বলে ৫১ রান করেন এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরে তিনি পেশোয়ার জালমির হয়ে দুই মৌসুম খেলেছেন। তবে ইনজুরি ও অন্যান্য কারণে তিনি সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি।

এদিকে সাকিব পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মোট ১৪টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে । এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝ পথেই থমকে গিয়েছিল পিএসএল।

যদিও যুদ্ধ বিরতির পর ১৭ মে থেকে আবারও শুরু হওয়ার কথা পিএসএল। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আবার অনেকে ঝুঁকির কথা ভেবে পাকিস্তানে যাচ্ছেন না। ফলে বিদেশি ক্রিকেটারের সংকটের মধ্যে পড়েছে পিএসএল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পিএসএলে সাকিবকে দলে নিলো লাহোর

আপডেট সময় ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫