ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু কোরআনের আয়াত নিয়ে সংসদে বিতর্ক ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

ইয়াবাসহ পৌর যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পৌর যুবদলের এক নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২১ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং তার সহযোগী বাবলু মন্ডল। ইমরান হোসেন উপজেলার আউশিয়া গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে এবং বাবলু মন্ডল খালকুলা গ্রামের তক্কেল মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরান হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং বাবলু মন্ডলের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শৈলকুপা থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইমরান হোসেনের পরিবার। পরিবারের দাবি, ইমরানকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নেওয়া হয় এবং পরে তল্লাশির নামে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হয়েছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ইয়াবাসহ পৌর যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬