ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কানাডায় ‘সাপের হানিমুন স্পট’! বসন্তে হাজার হাজার সাপের বিস্ময়কর মিলন দৃশ্য ডোমার থানার তদন্ত প্রতিবেদনে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী দল’ উল্লেখ, জেলাজুড়ে তোলপাড় ডিএমপির কদমতলীতে ১৯ লাখ টাকা ডাকাতি মামলা: জামায়াত নেতার ভাগ্নে কারাগারে, আরেকজনের জামিন সারজিস আলমের পোস্টে নতুন বিতর্ক, মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস মাশরাফির পুরো ক্যারিয়ার শহীদের দুই ফোঁটা রক্তের কাছে নস্যি: রিফাত রশীদ আল্লাহর ভয় ও সৎ চরিত্র ছাড়া দুর্নীতি দূর করা অসম্ভব: সাবেক ধর্ম উপদেষ্টা গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক মমতাকে ঘিরে কলকাতা হাইকোর্টে উত্তেজনা, ‘চোর’ ‘চোর’ স্লোগান

‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা বাড়বে দেড় থেকে দ্বিগুণ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে।

বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এ সময় বাটজার ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট।

তিনি আরও বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। রিপিটার বসানো গেলে কাভারেজ আরও বাড়বে। এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কানাডায় ‘সাপের হানিমুন স্পট’! বসন্তে হাজার হাজার সাপের বিস্ময়কর মিলন দৃশ্য

‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা বাড়বে দেড় থেকে দ্বিগুণ’

আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬