ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

এবারবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার। এর সাথে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শনিবার (১৪ জুন) সকালে সিলেটের জাফলংয়ের পাথর কোয়ারি পরিদর্শনে যান রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে গেছে ও নদী গতিপথ পরিবর্তন হয়েছে। পাথর লুট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সকল পাথর ভাঙার মিল সরিয়ে ফেলতেও বলা হয়েছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পর্যটনকেন্দ্র ও বিনোদনকেন্দ্র তৈরি করে এখানে বর্তমানের চারগুন বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

এদিকে, ইজারা না দেয়ার ঘোষণার পর উপদেষ্টা রিজওয়ানার গাড়ি আটকে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর আগে, সিলেটের পিয়াইন নদী ঘুরে দেখেন দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা 

আপডেট সময় ০৫:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫