ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

এবার জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবলসহ এসব ইউনিটের কার্যক্রম রোববার (১৪ জুন) উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলার শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নতমানের সংকটাপন্ন চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে।

যেসব হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলোমুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে আধুনিক সংকটাপন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়বে। ইআরপিপি প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্যখাতে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারিসহ বিভিন্ন দুর্যোগে প্রস্তুতি জোরদার করা। জেলা পর্যায়ে আইসিইউ চালু করা এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

আপডেট সময় ১১:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬