ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের জাসদ কার্যালয়ে জড়ো ২৮০-৩০০ জনকে থানায় যাচাই করা হচ্ছে: ডিসি হারুন একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান

জুলুমের পরিণতি নিয়ে মিজানুর রহমান আজহারীর পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী জুলুম ও অবিচারের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর সতর্কবার্তা ফেসবুকে শেয়ার করেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সতর্কবার্তা শেয়ার করেন।

সুরা আশ-শুরার ৪২ নং আয়াত উদ্ধৃত করে মিজানুর রহমান আজহারী লিখেছেন, যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। পোস্টটির সঙ্গে একটি ছবিও যুক্ত করেন তিনি, যেখানে দুটি গভীর তাৎপর্যময় হাদিস তুলে ধরা হয়। হাদিস দুটি হলো—

১. রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে।’ (সহিহ বুখারি: ৬৫৩৩)

২. ‘কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের রগ থেকে রক্ত বের হতে থাকবে। সে বলবে, ‘হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে।’ (সুনানে তিরমিজি: ৩০২৯)

প্রসঙ্গত, এই পোস্টে আজহারী সমাজে ক্রমবর্ধমান অবিচার, হত্যা ও সহিংসতার বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সতর্ক করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান

জুলুমের পরিণতি নিয়ে মিজানুর রহমান আজহারীর পোস্ট

আপডেট সময় ০৩:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫