ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

ইরানে নামল রাশিয়ার ‘রহস্যময়’ উড়োজাহাজ, বাড়ছে কৌতূহল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ঠিক এমন অশান্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (১৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে নামল রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ। হঠাৎ এই উড়োজাহাজের আগমন সবার মনে তুমুল কৌতূহল তৈরি করেছে।

ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, মস্কো থেকে উড়ে আসা ‘টিইউ-২১৪পিইউ’ মডেলের এই উড়োজাহাজটি সোমবার সকালে তেহরানে নামে। সংবাদমাধ্যমে এটি রাশিয়ার ‘ডুমসডে প্লেন’ বা কেয়ামতের বিমান নামে পরিচিত। তবে এটি মূলত একটি শক্তিশালী ও বিশেষ যোগাযোগ উড়োজাহাজ। এটি রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ।

উড়োজাহাজটি ঠিক কী কারণে এসেছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাশিয়ার বড় কোনো নেতা সফরে গেলে সাধারণত এই উড়োজাহাজটি তাদের সঙ্গে থাকে।

এর আগে গত ১৬ জুন রাশিয়ার প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরের সময় উড়োজাহাজটি সেখানে গিয়েছিল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঠিক আগে এটি তেহরানে এসেছিল। তখন রাশিয়ার জ্বালানিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে এসেছিলেন। গত নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদেও এটি দেখা যায়।

অতীতের এই সফরগুলো থেকে ধারণা করা হচ্ছে, রাশিয়ার কোনো শীর্ষ নেতা হয়তো ইরানে আসছেন। হতে পারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সফরের প্রস্তুতি নিতেই উড়োজাহাজটি আগে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

ইরানে নামল রাশিয়ার ‘রহস্যময়’ উড়োজাহাজ, বাড়ছে কৌতূহল

আপডেট সময় ০১:৩৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬