ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে। সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক রীতির অংশ, তারা এটি করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, বিষয়টি না বুঝেই করেছে। আমরা সবাই মিলেই সংবিধান সংশোধন করব।

বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে তাদের জন্য সব সময়ই দরজা খোলা। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, বিরোধীদল নাম দেওয়া মাত্রই তা অন্তর্ভুক্ত করা হবে।

গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ নিয়ে আন্দোলনের কিছু নেই। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধীদল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে।

অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, যতক্ষণ না গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কমিটির প্রস্তাবের প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন বলে জানান তিনি।

এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবকালে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

আপডেট সময় ০২:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬