ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’ সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, রাতের মধ্যে শর্ত না মানলে কাল লংমার্চ জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি! চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণের আগে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ম্যাচটির জন্য মার্কিন রেফারি ইসমাইল এলফাথকে দায়িত্ব দিয়েছে ফিফা। এই নিয়োগ ঘিরেই সরব হয়ে উঠেছে ইংলিশ গণমাধ্যম। তাদের দাবি, ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারিই পেয়েছেন লিওনেল মেসি।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেইলের শিরোনাম, ‘মেসি বিশ্বকাপ সেমিফাইনালের জন্য তার পছন্দের রেফারি পেয়েছেন।’ যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছে, কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ ছিলেন চতুর্থ কর্মকর্তা। এরপর মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ক্লাব ইন্টার মায়ামির কয়েকটি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তবে এই যুক্তি নিয়ে প্রশ্নও উঠেছে। কারণ কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ মূল রেফারি ছিলেন না, ছিলেন চতুর্থ রেফারি। অন্যদিকে মেসির সঙ্গে তার যোগসূত্র বলতে ইন্টার মায়ামির কিছু ম্যাচে দায়িত্ব পালন করা, যেখানে আর্জেন্টাইন তারকা মাঠে ছিলেন। যদিও এতে পছন্দের বিশেষ কারণ স্পষ্ট হয়নি।

এদিকে ইংল্যান্ডের আরেক সংবাদমাধ্যম দ্য সানও বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে। তারা ইংল্যান্ডকে আর্জেন্টিনার কথিত ‘ডার্ক আর্টস’ বা কৌশলী খেলার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছে এবং রেফারির বিষয়টিও আলোচনায় এনেছে।

অন্যদিকে ডেইলি মিরর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বক্তব্য সামনে এনেছে। তবে ইংল্যান্ডের এই গোলরক্ষক রেফারি নিয়ে বিতর্কে না গিয়ে বলেছেন, ‘ফুটবলই সব কথা বলবে। আর রেফারিদের কাজ হলো তাদের দায়িত্ব পালন করা।’

তবে ইংলিশ গণমাধ্যমের অভিযোগের বিপরীতে আরেকটি তথ্য সামনে এনেছে ফুটবল৩৬৫। তাদের মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে কম হলুদ ও লাল কার্ড পেয়েছে। ফলে আর্জেন্টিনার ‘ডার্ক আর্টস’ বা প্রতিপক্ষকে বিরক্ত করা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, সেটির সঙ্গে পরিসংখ্যান পুরোপুরি মেলে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার কাছে কাজ করতে হলে ঘুষ দিতেই হবে’

ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি!

আপডেট সময় ১১:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬