ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী একাকিত্ব বাড়াচ্ছে প্রাণঘাতি রোগের সম্ভাবনা রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’ চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান, ‘জিন্নাহ-১’ উৎক্ষেপণের ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান রাজধানীতে কাটেনি গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গাড়ির লাইন স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা!

আগামী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

দেশের পাবলিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় তৈরি হবে, পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয়ও কমবে।

শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যেও সরকার ধাপে ধাপে কাজ করছে।

এদিকে, বন্যা ও টানা বৃষ্টির কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, প্রয়োজনে তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল হয়েছে, সেই প্রশ্নগুলোর পূর্ণ নম্বর পরীক্ষার্থীরা পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দ্রুত শ্রেণিকক্ষে ও পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

আগামী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬