ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সংসদে সারোয়ার আলমগীর: ঋণখেলাপি বলে ছোট করা হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চার মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েই নিজের প্রার্থিতা বাতিলের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর। তিনি দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ঋণখেলাপি আখ্যা দিয়ে জাতির কাছে ছোট করা হয়েছে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রথম বক্তব্যে সারোয়ার আলমগীর বলেন, তার বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না। তবুও ঋণখেলাপির অভিযোগ তুলে তাকে দীর্ঘদিন সংসদে আসতে দেওয়া হয়নি। এতে শুধু তিনি নন, তার নির্বাচনী এলাকার মানুষও নানা ধরনের উন্নয়ন ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও আদালতের দ্বারস্থ হতে হয়েছে, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ফটিকছড়ির মানুষ ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন। এরপর আইনি জটিলতা শেষে চলতি মাসের ৯ জুলাই হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পথ সুগম হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

সংসদে সারোয়ার আলমগীর: ঋণখেলাপি বলে ছোট করা হয়েছে

আপডেট সময় ০৬:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬