সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় লুণ্ঠিত পাথর উদ্ধারে যৌথবাহিনী বৃহৎ অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ তৎপরতায় কালাইরাগ এলাকা থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে পুনরায় প্রতিস্থাপন শুরু হয়। মহাসড়কেও বিশেষ তল্লাশিতে বহু পাথরবাহী ট্রাক আটক করা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাদাপাথর রক্ষায় সহযোগিতার অঙ্গীকার করেছেন।
সিলেট ভোলাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১২ হাজার ঘনফুট লুণ্ঠিত পাথর উদ্ধার

