ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন ভারতের প্রতি নেতিবাচক মনোভাবে এগিয়ে পাকিস্তানিরা, পিছিয়ে নেই বাংলাদেশও আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন’, শেখ হাসিনাকে সোহেল তাজ আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা মেজাজ হারিয়ে মিরাজকে স্টার্ক বললেন— ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তার ভারত সফরের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১০ আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও গুরুত্ব পায় বলে দাবি করেছে দ্য ট্রিবিউন

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এর আগে জুলাইয়ের শেষ দিকেও তিনি বলেছিলেন, তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

দ্য ট্রিবিউনের দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন না তারেক রহমান। একই অবস্থান সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য এবং আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বলেও দাবি করা হয়েছে।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা এরই মধ্যে একাধিকবার দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতও অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আইনগত দিক বিবেচনা করে পরীক্ষা করা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও আয়োজক দেশ হিসেবে ভারত সদস্য নয়—এমন দেশগুলোর নেতাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।

এখন দেখার বিষয়, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ঢাকা-দিল্লির অবস্থান কতটা বদলায় এবং এর প্রভাব তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে কীভাবে পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬