ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

উদ্বোধনের দিনেই বিকল বেরোবির ভাড়া বাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে পীরগঞ্জ রুটে চলাচলকারী বিআরটিসির দ্বি-তল ভাড়া বাস উদ্বোধনের দিনেই বিকল হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বিকেল ৫টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে ছাড়ার পর বড়দরগা পার হয়ে বিশমাইল বাজারের কাছে বাসটি নষ্ট হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই সময়ে বিশ্ববিদ্যালয় থেকে ছাড়ার তারাগঞ্জগামী আরেকটি বাসও বিকল হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিআরটিসির পুরোনো বাস ভাড়া নেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘপথে হঠাৎ বাস নষ্ট হলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। বাসে থাকা শিক্ষার্থী আল আমিন জানান, হঠাৎ বাসের চাকা নষ্ট হয়ে যায় এবং পরে কোনোভাবে পীরগঞ্জে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বেরোবির পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নিচ্ছেন এবং এমন হওয়া উচিত নয়।

এর আগে সকালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

উদ্বোধনের দিনেই বিকল বেরোবির ভাড়া বাস

আপডেট সময় ১১:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫