ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন বিদ্যুৎ নেই, টর্চের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ পিরোজপুরে প্রতিবন্ধী কার্ড করতে ‘দালাল ফি’ ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ অবশেষে বাড়ি ফিরেছে নেপালে টানেলে ৯ দিন আটকে থাকা সেই সঞ্জয় অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থীর আবেদন ছাড়াই তাদের ভোটার এলাকা জাহানপুর ইউনিয়নে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদ ও মো. হাছনাইন রোববার সকালে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা এ ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগে মো. শহিদ ও মো. হাছনাইন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজেদের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। পরে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তারা জানতে পারেন, তাদের আবেদন ছাড়াই ভোটার এলাকা হাজারীগঞ্জ ইউনিয়ন থেকে জাহানপুর ইউনিয়নে স্থানান্তর করা হয়েছে। মেম্বার পদে তাদের প্রার্থিতা বাধাগ্রস্ত করতে অর্থের বিনিময়ে এ কাজ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

অভিযোগকারীরা এ ঘটনায় উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে উপজেলা নির্বাচন কর্মকর্তা, লালমোহন নির্বাচন কার্যালয়ের স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর (চরফ্যাশনে সংযুক্ত) সাদ্দাম বকশী এবং সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে সাদ্দাম বকশী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার ব্যাপার আসলো কেন? আমি তো ভোটার ট্রান্সফার আবেদন জমা রাখিও না, ওই কাজগুলোও করি না।”

অন্যদিকে অভিযোগকারী হাছনাইন মঞ্জু দাবি করেন, সাদ্দাম বকশী তার ভোটার স্থানান্তরের আবেদনটি সেদিন চরফ্যাশন নির্বাচন কার্যালয়ে জমা রেখেছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমিক রহমান বলেন, বিষয়টি দুঃখজনক ও অনভিপ্রেত। ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ছিল ১০ সেপ্টেম্বর। বিষয়টি জানার পর ভুক্তভোগীদের ভোটার এলাকা দ্রুত আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দুটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সৌমিক রহমান আরও বলেন, “বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র, নাকি ভুক্তভোগীরা কোনো অন্যায়ের শিকার হয়েছেন, তা তদন্তের পর বলা যাবে। তদন্তে আমার কার্যালয়ের কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি প্রশিক্ষণ শেষে ফিরে এসে বিষয়টির সমাধান করবেন।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী বলেন, ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। ইউএনওর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ

আপডেট সময় ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬