ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

সকালে বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া আগুন দ্রুত পাশের রাসায়নিক গুদামেও ছড়িয়ে পড়ে। বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, “তল্লাশি অভিযান এখনো চলছে। পাশের কেমিক্যাল গোডাউনে আগুন এখনো জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

প্রত্যক্ষদর্শীদের মতে, তিনতলা পোশাক কারখানার নিচতলার ওয়াশ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস সর্বাধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫